সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোয়ন নিলেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল|
শনিবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন|
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী-০২ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন| আগামীকাল (রোববার) দলের নির্বাচনে মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন পত্র জমা দিবেন|
তাসমিন ফৌজিয়া ওপেল ১৯৮৯ সালে জাতীয়তাবাদী ছত্রদলের হয়ে রাজনীতিতে সক্রিয় হন| এরপর ছাত্রদলের হয়ে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ অংশ গ্রহণ করেন| বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন|
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রথম শ্রেণির সংগীত শিল্পি তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন| ছাত্রজীবন থেকেই সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত থাকায় ১৯৯২ সালে সংঙ্গীতে অর্জন করেন গোল্ড মেডেল| যা তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে থেকে গ্রহণ করেন তিনি| তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমের সহধর্মীনি|
প্রতিক্রিয়ায় তাসমিন ফৌজিয়া ওপেল জানান, রাজনৈতিক আনুগত্যসহ দীর্ঘ ৩৭ বছর দলের সঙ্গে সম্পৃক্তত আছি| দলে দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হওয়ার আশা রাখেন তিনি| একই সঙ্গে নতুন প্রজন্মকে দলের জন্য যোগ হিসেবে গড়ে তুলতে এবং নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি|
তিনি আরো জানান, দীর্ঘ ১৭বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মাঠে সক্রিয় অংশ গ্রহণ করে নিজ জেলাসহ ঢাকার রাজপথে আন্দোলন করেছি| কখনো ফ্যাসিস্ট সরকারের রক্তচোখুকে ভয়পায়নি।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন