আজঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ -এ ৩ বৈশাখ ১৪৩৩ - ২৮ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া

নীলফামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুই সহোদরের মৃত্যু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 15 এপ্রিল, 2026

নীলফামারীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পশ্চিম কুচিয়ারমোড় এলাকার তরিকুল ইসলাম বাবুর ছেলে মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। আহত কিশোর একই এলাকার স্টালিনের ছেলে মো. হোসেন (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেক্সটাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল ওই তিন কিশোর। এ সময় নীলফামারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই সহোদরের মৃত্যু হয়। গুরুতর আহত মো. হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image