আজঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ -এ ৯ ভাদ্র ১৪৩৩ - ১০ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল • গাইবান্ধার ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রত্যাহার • ঘোড়াঘাটে তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: পলাতক সৎ বাবা • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন • বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি • একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল • গাইবান্ধার ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রত্যাহার • ঘোড়াঘাটে তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: পলাতক সৎ বাবা • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন • বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

দুই দফা দাবিতে নীলফামারীতে ডাক কর্মচারীদের স্মারকলিপি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 9 জুলাই, 2026

দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও ঐক্য পরিষদের নীলফামারী জেলা শাখার নেতারা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা, নীলফামারী জেলা শাখার আহ্বায়ক জিকরুল হক শাহ, সদস্যসচিব জামিল আহমেদ, সদর উপজেলা শাখার পোস্টমাস্টার আমিনুল হক শাহ, ডিমলা শাখার পোস্টমাস্টার রেজাউল করিম, কিশোরগঞ্জ শাখার পোস্টমাস্টার আনিছুর রহমান এবং সৈয়দপুর শাখার পোস্টমাস্টার ওয়াহেদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, তাদের দুই দফা দাবি হলো শাখা ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য নিরসনে কাজ করলেও ডাক বিভাগে কর্মরত শাখা ডাকঘর কর্মচারীরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, মাসে মাত্র তিন থেকে চার হাজার টাকা সম্মানী দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন। এ অবস্থায় তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image