আজঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ -এ ১৩ শ্রাবণ ১৪৩৩ - ১২ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• তারাগঞ্জে শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারে শিক্ষার্থী • জমি ক্রেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই উদ্ধার ২০ হারানো মোবাইল, ফেরত পেলেন প্রকৃত মালিকরা • আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা • ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা • তারাগঞ্জে শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারে শিক্ষার্থী • জমি ক্রেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই উদ্ধার ২০ হারানো মোবাইল, ফেরত পেলেন প্রকৃত মালিকরা • আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা • ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

কিশোরগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণ করলেন কৃষিবিদ পারভীন আক্তার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

রাশেদ নিজাম শাহ , কিশোরগঞ্জ , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 2 অক্টোবর, 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ পারভীন আক্তার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তিনি উপজেলার কামারপাড়া, বানিয়াপাড়া, বাজেডুমুরিয়া ও জুড়াবান্দা মণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রেনু আফজাল, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক লিপি বেগম, পৌর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলালী বেগম, কিশোরগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক শিমুল, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম, পুটিমারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল ওয়াব, বড়ভিটা ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি হালিমুর রহমান দুলু, রাজ্জাক, সবুজ, আব্দুর কাদের প্রমুখ নেতৃবৃন্দ।

কৃষিবিদ পারভীন আক্তার বলেন, “দুর্গোৎসবকে ঘিরে নানা সময় কুচক্রী মহল অপপ্রচারের চেষ্টা চালালেও সৈয়দপুর ও কিশোরগঞ্জে কখনো সেই চক্রান্ত সফল হয়নি। প্রশাসন পূজা উদ্‌যাপনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেছি।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ রয়েছে। পূজায় যেন কোনো প্রকার বাধা না আসে, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে— আপনারা তা স্বচক্ষে দেখতে পাচ্ছেন।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image