মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

তিস্তা পাড়ে ঈদের আনন্দ, আদিতমারীতে দর্শনার্থীদের ঢল

তিস্তা পাড়ে ঈদের আনন্দ, আদিতমারীতে দর্শনার্থীদের ঢল

মিলন কুমার বর্মন

মিলন কুমার বর্মন , আদিতমারী , লালমনিরহাট প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২২ মার্চ, ২০২৬, ১:২৬ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ দুপুর
  • উপজেলা: আদিতমারী
  • জেলা: লালমনিরহাট
  • বিভাগ: রংপুর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীর পাড় আবারও পরিণত হয়েছে বিনোদনপ্রেমীদের মিলনমেলায়। উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন ২ নং স্পার ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীরে ঈদের দিন থেকেই হাজারো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদের নামাজ শেষে সকাল গড়াতেই স্পার ব্রিজের আশপাশে মানুষের ঢল নামে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আনন্দ উপভোগ করতে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। এক পর্যায়ে সেখানে তিল ধারণের ঠাঁই থাকে না।

বিজ্ঞাপন

তিস্তা চরাঞ্চলের এই মনোরম পরিবেশে ঈদের আনন্দ যেন নতুন মাত্রা পায়। নদীর ভাটিতে নৌকা ভ্রমণ দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। পালতোলা নৌকায় চড়ার অপেক্ষায় অনেককেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, প্রতি বছর ঈদসহ বিভিন্ন উৎসবে তিস্তা নদীর এই পাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য আর খোলা পরিবেশের কারণে এটি এখন এলাকাবাসীর অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

দর্শনার্থীদের একজন বলেন, “প্রতি ঈদেই আমরা এখানে আসি। নদীর পাড়ে এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে ভালো লাগে, মনে হয় যেন সমুদ্র সৈকতে আছি।”

সব মিলিয়ে, ঈদের আনন্দকে ঘিরে আদিতমারীর তিস্তা নদীর পাড় এখন মানুষের প্রাণের মিলনমেলায় রূপ নিয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম