আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

আদিতমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; ট্রাকচাপায় নিহত ওয়াসিম।

আদিতমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; ট্রাকচাপায় নিহত ওয়াসিম।

মিলন কুমার বর্মন

মিলন কুমার বর্মন , আদিতমারী , লালমনিরহাট প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৬ এপ্রিল, ২০২৬, ৭:৫১ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ দুপুর
  • উপজেলা: আদিতমারী
  • জেলা: লালমনিরহাট
  • বিভাগ: রংপুর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় ওয়াসিম মিয়া (৩১) নামের এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের তেতুলতলা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম মিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের জামুরটারী এলাকার সামসুল হকের ছেলে। তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরির একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ওয়াসিম। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করে এবং চালক সুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image