মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

নিজ বাড়িতে ৩০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

নিজ বাড়িতে ৩০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

মিলন কুমার বর্মন

মিলন কুমার বর্মন , আদিতমারী , লালমনিরহাট প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২০ মার্চ, ২০২৬, ১০:৩০ রাত আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ দুপুর
  • উপজেলা: আদিতমারী
  • জেলা: লালমনিরহাট
  • বিভাগ: রংপুর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১৩।

আটক যুবকের নাম হাবিবুর রহমান। তিনি উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল আউয়ালের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে হাবিবুরের নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাদকবিরোধী অভিযানে র‍্যাবের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম