৭ম আদিতমারী উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান ;
সংক্ষেপে
ক্যাম্পুরীকে ঘিরে কাব স্কাউটদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাঁবু স্থাপন, শৃঙ্খলা, দলগত কার্যক্রম, বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
- উপজেলা: আদিতমারী
- জেলা: লালমনিরহাট
- বিভাগ: রংপুর
লালমনিরহাটের আদিতমারীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭ম আদিতমারী উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ এর ‘মহা তাঁবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট, শিক্ষক, স্কাউটার, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পুরীকে ঘিরে কাব স্কাউটদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাঁবু স্থাপন, শৃঙ্খলা, দলগত কার্যক্রম, বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মহা তাঁবু জলসা’। এতে কাব স্কাউটদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাব স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, আত্মনির্ভরশীলতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
আয়োজকরা জানান, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং স্কাউটিংয়ের আদর্শে তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যেই ৭ম আদিতমারী উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ এর আয়োজন করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন