আজঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ -এ ১২ বৈশাখ ১৪৩৩ - ৮ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা • বেরোবিতে রিআর্থ ক্লাব-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পৃথিবী দিবস উদযাপিত • সরবরাহের জন্য নয়,জ্বালানি তেলের দূর্ভোগ কিছুটা তৈরী করা- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল • হিলিতে ট্রেনের ধাক্কায় ও অটোরিকশার চালক সহ চার জন আহত • উত্তর সাইটুলায় নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত • কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা • বেরোবিতে রিআর্থ ক্লাব-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পৃথিবী দিবস উদযাপিত • সরবরাহের জন্য নয়,জ্বালানি তেলের দূর্ভোগ কিছুটা তৈরী করা- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল • হিলিতে ট্রেনের ধাক্কায় ও অটোরিকশার চালক সহ চার জন আহত • উত্তর সাইটুলায় নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বেরোবিতে রিআর্থ ক্লাব-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পৃথিবী দিবস উদযাপিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 24 এপ্রিল, 2026

রংপুর (বেরোবি)-এ অত্যন্ত আনন্দঘন ও স্নিগ্ধ পরিবেশে রিআর্থ ক্লাব এর উদ্যোগে বিশ্ব পৃথিবী দিবস এবং সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে সরে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার আহ্বানে আজ শুক্রবার (২৪শে এপ্রিল) ভোরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয়।
সকাল ৬টায় অংশগ্রহণকারীদের একত্রিত হওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর শুরু হয় খালি পায়ে মৌন পদযাত্রা বা সাইলেন্ট বেয়ারফুট ওয়াক, যা সবাইকে ভোরের শান্ত প্রকৃতির সাথে নিবিড় সংযোগ স্থাপনে সাহায্য করে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় বিশেষ ধ্যান বা মেডিটেশন পর্ব।
প্রকৃতিকে উপজীব্য করে সকলে ইকো-আর্ট-এ মেতে ওঠেন। এরপর সার্কেল শেয়ারিং ও উন্মুক্ত আড্ডার মাধ্যমে উপস্থিত সকলে নিজেদের পরিবেশ বিষয়ক ভাবনা, ক্লাবের প্রতি মনোভাব এবং ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় করেন।
রিআর্থ ক্লাবের সভাপতি তাসবীন শাকীব বলেন, " রিআর্থ ক্লাব প্রাণ-প্রকৃতি ও মানুষের সহাবস্থান ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে। গত ২২ এপ্রিল ছিল ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সে দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন। আয়োজনের মাধ্যমে আমরা পৃথিবীকে ভিন্নভাবে অনুভব করার চেষ্টা করেছি। পাশাপাশি আলোচনায় পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ-বিগ্রহসহ বিভিন্ন বৈশ্বিক সংকট উঠে এসেছে।"
এবং আয়োজনটি সম্পর্কে রি-আর্থ ক্লাবের সেক্রেটারি আল শাহারিয়া বলেন, "শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টির লক্ষ্যেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব পৃথিবী দিবসে প্রকৃতির এত কাছাকাছি একটি স্নিগ্ধ সকাল কাটাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"
সবশেষে একযোগে প্রাতরাশ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে এই প্রাণবন্ত আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image