আজঃ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ -এ ১১ বৈশাখ ১৪৩৩ - ৭ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া

বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 24 এপ্রিল, 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭ম গ্রেডভুক্ত কর্মকর্তারা প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধাসহ দ্রুত সময়ের মধ্যে ৫ম গ্রেডে পদোন্নতির দাবিতে আবেদন করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান বরাবর এ আবেদন জমা দেন।

আবেদনে কর্মকর্তারা উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত একটি নির্দিষ্ট নীতিমালা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে তারা অভিযোগ করেন।

তারা আরও জানান, ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে পদোন্নতির জন্য বাছাই বোর্ডের সাক্ষাৎকার অনুষ্ঠিত হলেও তখন কাউকেই সুপারিশ করা হয়নি। পরবর্তীতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি জানান, সহকারী রেজিস্ট্রার বা সমপদে (৭ম গ্রেড) কর্মরত কর্মকর্তাদের বর্তমান পদে কমপক্ষে চার বছর চাকরি করতে হবে এবং সার্ভিস লেনথ গণনা করা হবে না। তবে এ সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে কর্মকর্তাদের দাবি।

উপাচার্যের মৌখিক আশ্বাস অনুযায়ী চার বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর, ২০২৫ সালের আগস্টে মেয়াদ পূর্ণ হলে কর্মকর্তারা পুনরায় আবেদন করেন। এরপর ২৬ নভেম্বর ২০২৫ এবং ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাছাই বোর্ডের সাক্ষাৎকারের জন্য বার্তা পাঠানো হলেও উভয়বারই তা অজ্ঞাত কারণে স্থগিত করা হয়।

এ অবস্থায় কর্মকর্তারা দাবি জানিয়েছেন, পূর্বঘোষিত অন্যান্য বোর্ড স্থগিত রেখে তাদের পদোন্নতির বোর্ড আগে আয়োজন করতে হবে এবং প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, তাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং আগামী রোববার বিষয়টি জানা যাবে। 

তিনি আরও জানান, গতবার বিশেষজ্ঞরা (এক্সপার্ট) উপস্থিত হতে পারেননি, তবে এবার তারা উপস্থিত থাকবেন। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image