আজঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ -এ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৪ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা • পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন • "পণ্য বিক্রির আগেই পুলিশ! গাইবান্ধায় ইয়াবাসহ ধরা মাদক কারবারি ফিরোজ।" • বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত • পঞ্চগড়ে শিশুদের "মিড ডে মিলে" নষ্ট দুধ পরিবেশেনর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের আরডি ফুড এন্ড প্রাইভেট লিঃ এর বিরুদ্ধে • দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা • পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন • "পণ্য বিক্রির আগেই পুলিশ! গাইবান্ধায় ইয়াবাসহ ধরা মাদক কারবারি ফিরোজ।" • বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত • পঞ্চগড়ে শিশুদের "মিড ডে মিলে" নষ্ট দুধ পরিবেশেনর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের আরডি ফুড এন্ড প্রাইভেট লিঃ এর বিরুদ্ধে

বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 20 মে, 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এর উদ্যোগে দিনব্যাপী বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে| আজ বুধবার (২০ মে, ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সিন্ডিকেট সভাকক্ষে পাকিস্তানের ২০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|

উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি এবং শিক্ষাখাতের সময় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়| সভায় উপস্থিত ছিলেন পাকিস্তানের উচ্চশিক্ষার প্রকল্প পরিচালক জাহানজেব খান এবং পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান দঙ্গল| এয়াড়া বেরোবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানগণ এতে অংশ নেন|

মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন| এই এক্সপো দুই দেশের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে একটি মাইলফলক| তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং জ্ঞান-বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে|
 এ সময় পাকিস্তানের উচ্চশিক্ষার প্রকল্প পরিচালক জাহানজেব খান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষাখাতের এই সময় তরুণ প্রজন্মের মেধা বিকাশে দারুণ সহায়ক হবে| তিনি বলেন, পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষাদান ও বৃত্তির সুবিধা দিতে প্রস্তুত| এই 'নলেজ করিডোর' দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে|

সভা শেষে উপাচার্য ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ‘এডুকেশন এক্সপো’ শীর্ষক শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন| দিনব্যাপী এই এক্সপোতে পাকিস্তানের ২০টি বিশ্ববিদ্যালয় স্টলের মাধ্যমে তাদের একাডেমিক কার্যক্রম, স্কলারশিপ ও গবেষণা সুবিধা প্রদর্শন করে, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে| 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image