আজঃ রবিবার, ০৩ মে, ২০২৬ -এ ২০ বৈশাখ ১৪৩৩ - ১৬ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় ২১২ হেক্টর জমির ধানক্ষেত পানিতে নিমজ্জিত : কৃষকদের উৎকণ্ঠা • নীলফামারী মেডিকেল কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত • খানসামায় হাইব্রিড ধানে অধিক ফলনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা • কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা: • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা • গাইবান্ধায় ২১২ হেক্টর জমির ধানক্ষেত পানিতে নিমজ্জিত : কৃষকদের উৎকণ্ঠা • নীলফামারী মেডিকেল কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত • খানসামায় হাইব্রিড ধানে অধিক ফলনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা • কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা: • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বেরোবি ক্যাম্পাসে ফুটেছে বিরল প্রজাতির লাল সোনাইল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 28 এপ্রিল, 2026

ফুলের সৌরভ আর সৌন্দর্য কার না প্রিয়! ছোট্ট শিশু থেকে প্রাপ্তবয়স্ক ও প্রবীণ—সবার কাছেই ফুল সমানভাবে জনপ্রিয়। ‘লাল সোনাইল’ নামে পরিচিত বিরল প্রজাতির গ্রীষ্মকালীন সুন্দরতম ফুলগুলোর একটি। তীব্র খরতাপে যখন চারদিক খাঁ খাঁ করে, তখন এই ফুল যেন এনে দেয় চোখের প্রশান্তি। হালকা গোলাপি থেকে রক্তিম লালের আভায় ফুটে থাকা লাল সোনাইল সহজেই সবার নজর কাড়ে।

লাল সোনাইল কতটা মুগ্ধতা ছড়াতে পারে, তার প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পেছনে, স্বাধীনতা স্মারকের পূর্ব পাশে এবং গ্যারেজ রোড এলাকায় সবচেয়ে বেশি দেখা মিলছে লাল সোনাইলের। বিকেলের দিকে সেখানে গিয়ে দেখা যায়, অনেকেই ছবি তুলছেন এবং ফুলের সৌন্দর্য উপভোগ করছেন।

ক্যাসিয়া জাভানিকা, স্থানীয়ভাবে পরিচিত ‘লাল সোনাইল’ নামে, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বিরল গ্রীষ্মকালীন ফুল। বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এ ফুল ফোটে। তীব্র গরমের মধ্যে এই ফুল প্রকৃতিতে এনে দেয় ভিন্নমাত্রার প্রশান্তি।

ঘুরতে আসা সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থী অবনী আক্তার বলেন, ‘আজ ক্যাম্পাসে আসার একটাই উদ্দেশ্য ছিল লাল সোনাইল ও সাদা উলু ফুল দেখা। ফুলগুলো খুব সুন্দর, দেখে অনেক ভালো লাগছে।’

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনাহেনা মিম বলেন, ‘লাল সোনাইল আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। বাইরে থেকেও অনেক মানুষ এটি দেখতে আসছে। বিকেলে এসে এই ফুল দেখলে মন ভালো হয়ে যায়।’

কবি ও গবেষক মো. হাবিবুর রহমান বলেন, বৈশাখের খরতাপে যখন প্রকৃতি কিছুটা রুক্ষ হয়ে ওঠে, তখন লাল সোনাইল সেই রূপে নতুন মাত্রা যোগ করে। কালবৈশাখীর ঝড়-বৃষ্টির মাঝেও এই ফুলের সৌন্দর্য মানুষকে আকর্ষণ করছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, লাল সোনাইল অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ফুল। ক্যাম্পাসে রোপণ করা চার শতাধিক প্রজাতির গাছের মধ্যে এটি অন্যতম। প্রতিবছর এই ফুল দেখতে বহু মানুষ আসেন, এ বছরও তার ব্যতিক্রম নয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image