আজঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ -এ ১০ আষাঢ় ১৪৩৩ - ৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 24 এপ্রিল, 2026

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুলিশি অভিযানে ১৬ পিস ইয়াবাসহ মোঃরানা মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পালানোর চেষ্টা ও ধস্তাধস্তির ঘটনায় তিনি আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিক্রির উদ্দেশ্যে জনৈক আজাদ মিয়ার বসতবাড়ির পাশে এক ব্যক্তি অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রানা মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল আব্দুল গনি তাকে আটক করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

ধস্তাধস্তির এক পর্যায়ে রানা মিয়া নিজেকে ছাড়িয়ে নিতে পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে অসাবধানতাবশতঃ রাস্তার পাশে থাকা বাঁশের বেড়ার ধারালো কঞ্চির আঘাতে তার শরীরের নিচের অংশে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে রানা মিয়ার হাতে থাকা একটি হজমির কৌটার ভেতর থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় জব্দ তালিকা প্রস্তুত করে আলামত সংরক্ষণ ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই মোঃরাজা মিয়া জানান, “আসামি পালানোর সময় ধস্তাধস্তির মধ্যে দুর্ঘটনাবশত বাঁশের কঞ্চিতে আঘাত পেয়ে আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।”

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় আসামি পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে আহত হন। তাকে মানবিক কারণে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি থানা সাধারণ ডায়েরিতে (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image