আজঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ -এ ৩ চৈত্র ১৪৩২ - ২৮ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময় • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার জনী

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ ফয়সাল হক

মোঃ ফয়সাল হক , চিলমারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 13 অক্টোবর, 2025

আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে তিন’শ আসনের মধ্যে চমক দেবে বিএনপি। অনেক আসনেই প্রাধান্য পাবেন তরুণ প্রার্থী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের এগিয়ে নিতে এই উদ্যোগ নিয়েছেন। সম্ভাব্য তরুণ প্রার্থীরা তারেক রহমানের বিশেষ নজর পেতে যোগাযোগ করছেন। তুলে ধরছেন বিগত দিনের রাজনৈতিক কর্মযজ্ঞ। এই দৌড়ে এগিয়ে আছেন সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিঃ আবু সাঈদ জনী।

২৭ কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে কাজ করছেন তরুণ নেতা আবু সাঈদ জনী। টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ফ্যাসিস্ট শেখ হাসিনার পুরো সময়ে বিএনপির দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা জীবন শেষে ঢাকার রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব এর ব্যানারে প্রায় ১ যুগের বেশী সময় আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রাখেন। এমনকি জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র কাউন্সিলে দ্বিত্বীয় বারের মত সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হন। হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারনে কয়েকবার জেল জুলুম ও নির্যাতনের স্বীকার হন। ২০১৪-এর পরবর্তী সময়ে হরতাল অবরোধে ছাত্রনেতা জনীর তত্ত্বাবধানে ঢাকার বিভিন্ন স্থানে হরতাল অবরোধ পালিত হয়েছিলো। সেই সময়ে যারা কারাগারে ছিলো তাদেরকে কারাগারে ও তাদের পরিবারকে অর্থনৈতিক সহায়তা করেছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৭ কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ও গ্রামের মানুষের জন্য কাজ করেছেন নিরলসভাবে। বিভিন্ন দুর্যোগ এর সময় বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা, শীতকালে শীতবস্ত্র বিতরন, হত দরিদ্র মানুষকে সহযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান ঈদ ও পূজায় উপহার প্রদান ধর্মীয় উপাসনালয় মসজিদ, মন্দির উন্নয়নে সহযোগিতা করেন। এই সহযোগিতা ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনায়ন, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ সহ সামাজিক বিভিন্ন ধরনের কর্মসূচিতে নিয়মিত অংশ নেন জনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে ২৭ কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের মানুষদের দ্বারে-দ্বারে গেছেন জনি। মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ৩১ দফা। দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার মানুষের জন্য কাজ করায় সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পান জনি। সাধারণ মানুষের মধ্য থেকেই দাবি উঠেছে আগামী নির্বাচনের ২৭ কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জিঃ আবু সাঈদ জনী যেন ধানের শীর্ষ প্রতীক পায়। সাধারণ মানুষের মনে ঠাঁই পাওয়া জাতীয়তাবাদী সৈনিক জনিকে স্বপ্ন দেখছেন তারা।

জানতে চাইলে ইঞ্জিঃ আবু সাঈদ জনী’র বলেন, আমি জাতীয়তাবাদেও একজন সৈনিক। বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে বুকে ধারণ করে ছাত্রজীবনেই বিএনপির রাজনীতি শুরু করি। গত ১৯৯৯ সাল ছাত্রদল দিয়ে রাজনীতির যাত্রা হয় আমার। রাজনীতির উত্থান-পতনে আমার ঠিকানা শুধু জিয়া পরিবার।   

তিনি বলেন, আমি দীর্ঘ ১৭ বছর একটানা বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করেছি। জেল খেটেছি, রিমান্ডে গিয়েছি, গুমের হুমকি পেয়েছি, মামলা হামলার স্বীকার হয়েছি, এতে ব্যাবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তবুও দলের কর্মসূচি কর্মকাণ্ড ও এলাকার মানুষের পাশে ছিলাম সর্বক্ষণ। এখন এলাকার মানুষে চায় আমি যেন আগামী নির্বাচনে কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চাই। এই জনদাবি তো আমি উপেক্ষা করতে পারি না। তাই নির্বাচনের প্রস্তুতি নিয়েছি।

ধানের শীষের মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে আবু সাঈদ জনী বলেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশিত কর্মসূচি ও রাজপথে সক্রিয় থেকে যে কাজ করেছি তার সঠিক মূল্যায়ন করলে আমাকে মনোনয়ন দেবে বলে বিশ্বাস করি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বলেছেন, তরুণদের মূল্যায়ন করবেন। তাহলে আমি ধানের শীষ পাবো।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image