আজঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ -এ ২৭ শ্রাবণ ১৪৩৩ - ২৬ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• সুন্দরগঞ্জে দুই লাখ টাকার ফসল কেটে টুকরো টুকরো করল ইঁদুর ও উইপোকা • পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে PMUN–২০২৬-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের • আগামীকাল সাঘাটায় আসছেন জামায়াত আমির • ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২ • সুন্দরগঞ্জে দুই লাখ টাকার ফসল কেটে টুকরো টুকরো করল ইঁদুর ও উইপোকা • পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে PMUN–২০২৬-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের • আগামীকাল সাঘাটায় আসছেন জামায়াত আমির • ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মোঃ শাহরিয়ার নাজিম , রাজিবপুর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 10 ডিসেম্বর, 2025

কুড়িগ্রামের রৌমারীতে দূর্নীতি অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় “বাংলাদেশ
প্রেসক্লাব” রৌমারী শাখায় ঢুকে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি
আব্দুল কাইয়ুমকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও এলাকা ছাড়ার হুমকি
দিয়েছেন উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায়
সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রৌমারী
থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক। রৌমারী থানায় কর্তব্যরত এসআই
শাহনেওয়াজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার ৩ টার দিকে প্রেসক্লাবে বসে ল্যাপটপে নিউজ
ড্রাফট করছিল ওই সাংবাদিক আব্দুল কাইয়ুম। ওই সময় উপজেলা বিএনপির সদস্য শাহাজালাল
রানা, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শামীম আহমেদসহ প্রায় ৭/৮ জনের একটি দল
প্রেসক্লাবে ঢুকে তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও এলাকা ছাড়ার হুমকি দেয়।
উল্লেখ্য যে, গত ৮ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা
নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে ১৪ ও ১৬ ডিসেম্বর (শহীদ বুদ্ধিজীবি দিবস ও
বিজয় দিবস)এর প্রস্তুতি সভা শেষে খাদ্যগুদামে লটারির মাধ্যমে আমন ধান ক্রয় সংক্রান্ত বিষয়ে
আলোচনা হলে, সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় ও অধিকাংশ চাতাল বন্ধ থাকাসহ নানা অনিয়ম
নিয়ে কথা বলেন সাংবাদিকরা।
এরই সূত্র ধরে সিন্ডিকেট ব্যবসায়ী নেতাকর্মীরা প্রেসক্লাবে ঢুকে ন্যাক্কারজনক ঘটনা
ঘটায়। পরে বাবু নামের এক ব্যক্তি তাদেরকে ক্লাব থেকে সরিয়ে নিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময়
সাংবাদিককে প্রাণনাশের ও সাংবাদিকতা বাদ দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন। তাদের হুমকির
কারনে বর্তমানে ওই সাংবাদিকসহ সকলেই নিরাপত্তাহীনতায় রয়েছে। আইনগত নিরাপত্তা চেয়ে
থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, তারা প্রেসক্লাবে ঢুকে যে অকথ্য
ভাষায় গালিগালাজ করেছে, এটা জঘন্যতম একটি ঘটনা ঘটিয়েছে। এদের শাস্তি হওয়ার
প্রয়োজন। এরা কয়েকজন এর আগেও বিভিন্নজনকে মারধোরসহ নানাভাবে অপমান করেছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, প্রেসক্লাবে গিয়ে
সাংবাদিককে গালিগালাজ করা নেক্কার জনক ঘটনাটির বিষয়ে আমি অবগত হয়েছি, এটা ঠিক
করেনি তারা। তবে আমি তাদেরকে শ^াষিয়েছি । সাংবাদিক সবাই আমাদেরই লোকজন। তবে
বিষয়টি বসে নিরসন করা হবে।
সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রশ্নে উপজেলা বিএনপির এই নেতা শাহজালাল রানা
বলেন, সেখানে এতো কিছু হয়নি। উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে কথা হয়েছে।
বিষয়টি নিয়ে সু-সম্পর্ক গড়ার জন্য বসা হবে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত ওসি এসআই শাহনেওয়াজ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি
সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image