আজঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬ -এ ১৪ চৈত্র ১৪৩২ - ৯ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে বসছে বাজার : খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা • দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে সরকার : ডা. জাহিদ হোসেন • গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক • কাউনিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী • চিরিরবন্দরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ • তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে বসছে বাজার : খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা • দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে সরকার : ডা. জাহিদ হোসেন • গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক • কাউনিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী • চিরিরবন্দরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

বাবা বিএনপি, ছেলে যুবলীগ নেতা, গোয়াল ঘরে মিললো ড্রাম ভর্তি পেট্রোল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 27 মার্চ, 2026

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি নেতা আবু জাহানের বসতবাড়ির গোয়াল ঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

আবু জাহানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদুল হক ড্রামে রেখে এসব পেট্রোল অধিক মূল্যে বিক্রি করছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাড়ির মালিক আবু জাহান দাঁতভাঙা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আর তার ছেলে এরশাদুল হক ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে। এরশাদুল হক পাম্প থেকে আনা পেট্রোল ড্রামে মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন বলে জানা গেছে। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এরশাদুল হক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি পেট্রোল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে গোপনে বিএনপি নেতা আবু জাহানের বসতবাড়ির গোয়াল ঘরে ড্রামে পেট্রোল মজুত করে তা বেশি দামে বোতলে করে বিক্রি করছিলেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা এরশাদুল হক। খবর পেয়ে শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত আবুু জাহানের বাড়িতে অভিযান চালায়। এ সময় গোয়াল ঘর থেকে ড্রামে ভর্তি পেট্রোল ও তেল বিক্রির উপকরণ জব্দ করা হয়। অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী আদালত এরশাদুল হকের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরশাদুল হক ঘটনাস্থলে না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন।

অবৈধ মজুত ও বিক্রির অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, ‘আমাদের নিজেদের মোটরসাইকেলে ব্যবহারের জন্য ড্রামে কিছু পেট্রোল রাখা ছিল। কিন্তু প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি বাড়িয়ে প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন ১০ হাজার টাকা জরিমানা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা বিএনপির রাজনীতি করেন। বড় ভাই আওয়ামী লীগের সময় রাজনীতি করছে। বাজারে তার তেলের দোকান আছে।’ তবে নিজেদের মোটরসাইকেলের জন্য বসতবাড়িতে ড্রামে করে তেল সংরক্ষণ প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারেননি হারুন।

সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ‘ বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় ১০ হাজার জরিমানা করা হয়েছে। একই সাথে জড়িতদের সতর্ক করা হয়েছে। তেলের ড্রামটি জব্দ করা হয়েছে। 


 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image