আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 17 এপ্রিল, 2026

রংপুর  জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন আরা বেগম রত্না  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির  মনোনয়ন প্রত্যাশী। তিনি বিএনপির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম নেন এবং ওই দিনেই তা জমা দেন । তিনি রংপুর -৪  আসনের জন্য এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর কাউনিয়া উপজেলার তালুক শাহবাজ গ্রামের বাসিন্দা রংপুর জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন আরা বেগম রত্না  বলেন, দল আমাকে মনোনয়ন দিলে রংপুরের মানুষের অধিকার আদায়ে কাজ করবো। এলাকার সমস্যা গুলো চিহ্নিত করে দ্রুত তা বাস্তবায়নের চেষ্টা করবো। 

 বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে ভূমিকা রাখতে চাই। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। ১৯৯৮ সা়লে জাতীয় বাদী মহিলা দল কাউনিয়া উপজেলা শাখায়  যোগ দিয়ে সহ:সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করি। এরপর মহিলা দলের উপজেলা আহবায়ক কমিটি আহবায়ক নির্বাচিত হই। ২০২২ সালে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি।

বিগত ১৭ বছর  ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জেল জুলম নির্যাতন সয্য করে আন্দোলন-সংগ্রাম করেছি। যে সময়ে বিরোধী দলের রাজনীতি করতে অনেকে ভয় পেত বিএনপির পরিচয় দিতে ভয় পেত, সে সময়  আমি মহিলা দলের নেতৃত্ব দিয়ে আসি এবং এখনো দায়িত্ব পালন করে আসছি। বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলাম। সেই সাথে  সাধারণ  মানুষের সুখে দুঃখেও  পাশে থাকার চেষ্টা করেছি, আগামীতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image