আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 9 এপ্রিল, 2026

কাউনিয়ার ইউপি সদস্য ও এক মহিলা সহ পৃথক সড়ক দূর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন(৪২)রংপুর শহরের মর্ডান মোড়ে বুধবার রাত পৌনে ১১টার দিকে মটরসাইকেল দূর্ঘটনায় পতিত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১টার দিকে মারা যায়। অপরদিকে    ব্যাটারি চালিত অটো ও  ট্রাকটারের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কলেজ গেটের সামনে  এক মহিলা নিহত হয়েছে এবং  আহত হয়েছে আটোর ৪ যাত্রী। 
থানা সূত্রে জানাগেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কলেজ গেটের সামনে একটি মাটি বোঝাই ট্রাকটারের সাথে ব্যাটারী চালিত অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটলে  রাশেদা বেগম(৪৫) নামের এক মহিলা ঘটনা স্থলেই প্রাণ হারায়। তিনি বালাপাড়া ইউনিয়নের খোখাতী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। এছাড়াও ব্যাটারি চালিত অটোতে থাকা যাত্রী একই গ্রামের তছর উদ্দিনের পুত্র জাহেদুল ইসলাম (৫০) মুসলিম উদ্দিনের পুত্র আব্দুর রশিদ (৫৫) জিল্লুর রহমানের স্ত্রী সোনালী বেগম(৫০) গুরুতর আহত হয়। আহতদের  উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক এক মহিলার মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image