আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল • রংপুরে শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জন আটক • জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল • রংপুরে শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জন আটক • জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 19 এপ্রিল, 2026

অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ স্বাধীন জাতীয় সংস্থা গঠন এবং আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। সংগঠনটির সদর উপজেলা শাখা রোববার  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করে।

‎এর আগে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। 

এসময় বক্তব্য দেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, জেলা শাখার সভাপতি শাহীনুর বেগম, সাধারণ সম্পাদক মিজান সরকার, জেলা সংগঠক আলম মিয়া, আল্পনা বেগম প্রমুখ। 

‎বক্তারা বলেন, অবৈধ ও পাচার করা অর্থ উদ্ধার করে উৎপাদন ও সেবা খাতের সম্প্রসারণ প্রক্রিয়ায় বৃহত্তর জনগোষ্ঠীর আয় বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সমীচীন। ‎বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্খায় রচিত  সংবিধানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে  জনগণের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য জনগণকে পুঁজির যোগান দেয়া আবশ্যক। বক্তারা এজন্য আইন প্রণয়নের জোর দাবি জানান। 

‎মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়। তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ানুর রহমান। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image