আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

দেবীগঞ্জে মাদরাসা অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 1 অক্টোবর, 2025

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ দারুসসালাম নেসারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমান ও তাঁর ছেলে সভাপতি মাহমুদ হাসান মাসুদের বিরুদ্ধে ভূয়া শিক্ষাগত যোগ্যতা ব্যবহার, অবৈধ নিয়োগ, এমপিও জালিয়াতি ও দোকান নির্মাণসহ নানা অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, গণঅভ্যুত্থানের পর পূর্বের তারিখ দেখিয়ে এনটিআরসি নিবন্ধন ছাড়াই প্রায় ১০ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী নিয়োগ দেন তারা। বর্তমানে আরও কয়েকজন শিক্ষকের এমপিও অনুমোদনের জন্য ভুয়া কাগজপত্র জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

এছাড়া সভাপতি মাহমুদ হাসানের শিক্ষাগত সনদ ভূয়া উল্লেখ করে অভিযোগে জানানো হয়, তিনি মাদ্রাসার ভবনের জানালা বন্ধ করে সড়কের ওপর অবৈধ দোকান নির্মাণ করেছেন।

গত ৪ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দা মামুন মো. মাসুম বিল্লাহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বলেন, “ছেলেকে সভাপতি বানিয়েছেন অধ্যক্ষ বাবা। তাদের অনিয়মের শেষ নেই। আমরা সঠিক তদন্ত চাই।”

অভিযোগে দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আজিবুর রহমান বলেন, “একটা তদন্ত হচ্ছে, সেটা হোক।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ইতিমধ্যে মাদরাসাটি পরিদর্শন করেছেন। তিনি জানান, কাগজপত্র চাওয়া হয়েছে এবং শিক্ষা অফিসারের সম্পৃক্ততার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image