আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

নিয়োগের এক মাসেও থমকে আছে উচ্ছেদ অভিযান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 3 মার্চ, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জে ম্যাজিস্ট্রেট নিয়োগের এক মাস অতিবাহিত হলেও খাস জমিতে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে নেই কোন অগ্রগতি।

গত ২৯ জানুয়ারী জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে সোনাহার ইউনিয়নের সোনাহার মৌজার ১ নং খাস খতিয়ানের ২৭২১ নম্বর দাগে ০.২২ একর বা ২২ শতাংশ জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি জানানো হয়। ১৯ জন ব্যক্তি এই ২২ শতাংশ জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে অবৈধ ভাবে দখলে রেখেছে বলে জানানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের এক মাস অতিবাহিত হলেও স্থবির হয়ে আছে উচ্ছেদ কার্যক্রম।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর জগন্নাথ হাটের হাই স্কুল মোড় থেকে মাংস শেড পর্যন্ত এলাকায় অবৈধ দখল ও স্থাপনার ওপর জরিপ কার্যক্রম সম্পন্ন করা হয়। পরবর্তীতে এ সংক্রান্ত প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) এর কাছে পাঠানো হলে তিনি সেটি জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করেন।

উচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বলেন, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকেই অভিযান পরিচালিত হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image