আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

দেবীগঞ্জে কৃষকের ধানক্ষেত থেকে ভারতীয় অজগর সাপ উদ্ধার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 3 অক্টোবর, 2025

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিপন্ন প্রজাতির একটি ভারতীয় অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এক কৃষকের ধানক্ষেতের বেড়ার জালে সাপটি আটকে গেলে তা দেখতে লোকজন জড়ো হয়। পরে বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি। খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ সাপটি দেখতে ভিড় জমায়।

স্থানীয় স্কুলশিক্ষক নির্মল কুমার রায় বলেন, “অজগর উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সাপটি দেখতে অনেক মানুষের ভিড় জমে যায়।”

দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, “উদ্ধারকৃত সাপটি একটি ভারতীয় অজগর। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বন্যার পানির স্রোতে এটি ভারত থেকে ভেসে এসেছে এবং খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে। বর্তমানে সাপটি সুস্থ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image