আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

ডোমারে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্ল্যাড গ্রুপিং কর্মসূচি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মো:আব্দুল্লাহ আল মামুন , ডোমার , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 6 আগস্ট, 2025

মো: আব্দুল্লাহ আল মামুন, ডোমার ( নীলফামারী) প্রতিনিধিঃ 
সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্ল্যাড গ্রুপিং প্রোগ্রাম। বুধবার (৬ আগস্ট) ডোমার ডাকবাংলো প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন) ব্ল্যাড ব্যাংক।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, হৃদরোগ, শিশু, চর্মরোগ এবং গাইনী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন) বলেন— "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যাঁরা রক্ত দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ক্যাম্পের আয়োজন। আমরা চাই মানুষের পাশে থাকতে, মানবিক বাংলাদেশ গড়তে।"

তিনি আরও বলেন, "চিকিৎসা প্রতিটি মানুষের মৌলিক অধিকার হলেও বাস্তবে অনেকেই অর্থাভাবে সেই সুবিধা থেকে বঞ্চিত হন। আমরা চেষ্টা করছি সেই ব্যবধানটা কমাতে। আজকের এই ক্যাম্প যেন শুধু একদিনের আয়োজন না হয়, বরং একটি সচেতনতার জন্ম দেয়—এটাই আমাদের লক্ষ্য।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।
 এছাড়াও ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলী,  নীলফামারী জেলার সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফসহ উপজেলার অন্যান্য ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image