আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মো:আব্দুল্লাহ আল মামুন , ডোমার , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 11 আগস্ট, 2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ডোমার রেলগেট সংলগ্ন বাটার মোড়ে ডোমার প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি হয়। এতে উপজেলা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সংবাদকর্মীরা। বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন, “বর্তমানে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। আমরা সঠিক তথ্য প্রকাশ করলে জীবনের ঝুঁকি নিতে হয়, আবার তা না করলে হয়ে যাই খারাপ সাংবাদিক।”

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসীন মো. সিথুন বলেন, “যে কোনো ঘটনার তথ্য পুলিশের আগে সাংবাদিকরা জানে। পুলিশের কাছে মন্তব্য চাইতে গেলে তারা বলেন, ‘আমরা এখনো জানি না’। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল বলেন, “ইতিপূর্বে সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ দেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল।”

এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক রতন রায়, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, মাহমুদ হাসান, জুলফিকার আলি, আবু ফাত্তাহ কামাল প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহির মিলন এবং সুজনের উপজেলা সভাপতি গোলাম আইয়ুব কুদ্দুস।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image