আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

‘বট বিজয়ী হবে’ ফেসবুকে এমন মন্তব্য করে বিপাকে বিএনপি নেতা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আব্দুল হাই

মোঃ আব্দুল হাই , নাগেশ্বরী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 18 নভেম্বর, 2025

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউল আলম শফিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদের স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়—
ফেসবুকে সফি একটি পোস্টে লিখেছেন, “১০০% গ্যারান্টি দিচ্ছি এবার বট বিজয়ী হবে। বিএনপি সিট পাবে ৮/৯টি মাত্র।”
এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হয়। উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে এমন মন্তব্য দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

তাকে ৩ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ ঘটনায় নোটিশের ছবি ও তথ্য ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক তার ফেসবুক পোস্টে লেখেন—
“সাংগঠনিক কাজে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব।”

এ ছাড়া একের পর এক নেতাকর্মী জেলা বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট দিচ্ছেন।
কারও ভাষ্য— “কঠোর শৃঙ্খলা দরকার ছিল।”
অন্যরা বলছেন— “এটাই দলকে বাঁচানোর পথ।”

তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image