আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

নাগেশ্বরীতে ১০ দলীয় জোট জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মিছিল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আব্দুল হাই

মোঃ আব্দুল হাই , নাগেশ্বরী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 22 জানুয়ারী, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫-কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী
ভুরুঙ্গামারী) আসনে জামায়াত মনোনীত ১০ দলীয় জোট প্রার্থী অধ্যাপক
আনোয়ারুল ইসলামের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দাড়িপাল্লা প্রতীকের
সমর্থনে নাগেশ্বরীতে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী
(বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টার দিকে নাগেশ্বরী উপজেলা দলীয় কার্যালয় থেকে
সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান
সড়ক প্রদক্ষিন শেষে বিএসসি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে
শেষ হয়। প্রধান অতিথির সংক্ষিপ্ত এক বক্তব্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর
অধ্যাপক আজিজুর বলেন গত ৫৪ বছ‌রে
এদে‌শের মানুষ গণতন্ত্র পায়‌নি। বিগত ১৭ বছর আলেম ওলামা‌দের নির্যাতন করে‌ছে।
ভোটার অধিকার হরণ করেছে। গুম খুন ক‌রে‌ শেখ হাসিনা মামুর বাড়ি ভারতে
পালিয়েছে ।
৫ আগস্ট এদে‌শ মানুষ ফ‌্যা‌সিবাদ মুক্ত হ‌য়ে‌ছে। নতুন ক‌রে এদে‌শে ফ‌্যা‌সিবাদ ফি‌রে
আসুক এদে‌শের মানুষ তা আর চায় না। বিএনপিকে উদ্দেশে তিনি বলেন ৫ আগস্ট
গণঅভ‌‌ূর্থ্যান না হ‌লে বিএন‌পি নির্বাচন করার সু‌যোগ পেত না। এখন সেই দল
না ভো‌টের পক্ষে প্রচারনা চালা‌চ্ছে। যারা না ভো‌টের প‌ক্ষে তারা গণত‌ন্ত্রের শত্রু।
বাংলাদেশের শত্রু। ইসলামের শত্রু। তি‌নি ১০ দলীয় জোট ম‌নোনীত দাড়িপাল্লা
প্রতীকের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম‌কে ১২ ফ্রেব্রুয়ারী
নির্বাচ‌নে দা‌ড়িপাল্লার বিজয় ছি‌নি‌য়ে আনার জন‌্য নেতাকর্মী‌দের কাজ আহবান
জানান। আগামী ১২ ফ্রেব্রুয়ারী ১০ দলীয় জোট তথা দাড়িপাল্লার বিজয়কে
ছিনিয়ে আনতে মাঠে ময়দানে কাজ করা আহবান নেতাকর্মীদের এমপি প্রার্থী
আনোয়ারুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন জোটের অন্যতম শরিক খেলাফত মসলিশের সেক্রেটারী মাওলানা
শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মসলিশের সভাপতি মাওলানা আব্দুল লতিফ। আরো
উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর আব্দুল মান্নান, সুরা ও কর্মপরিষদ
আফজাল হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,
উপজেলা জামায়াতের পৌর আমীর মাওলানা মকবুল হোসেন,সেক্রেটারী মজিবুল হক
খন্দকার (বেলাল)।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image