আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 16 এপ্রিল, 2026

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ফিলিমন বাস্কের একক সেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক কর্মকান্ডসহ অবৈধভাবে পুনরায় নিজেকে সভাপতি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ব্যানারে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য দেন সংগঠনের সমন্বয়কারী ও দলীয় মুখপাত্র বার্নাবাস টুডু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফরুল ইসলাম প্রধান, স্বপন শেখ, আতাউর রহমান সাবু প্রমুখ। 

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকার আদিবাসী সাঁওতাল বাঙ্গালি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাণের দাবি আদায়ে গঠিত হয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এই কমিটির সভাপতি হন ডা. ফিলিমন বাস্কে। কিন্তু সংগঠনকে ব্যবহার করে তিনি সাঁওতাল বাঙ্গালিদের স্বার্থের বিপরীতে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। কোনো বড় অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দ্বন্দ্বকে কেন্দ্র করে সাবেক সভাপতি ফিলিমন বাস্কে তার পকেট কমিটি জীবিত করতে তৃতীয় দফায় আবারো নিজেকে সভাপতি দেখিয়ে কর্মসূচি পালন করে, যা এ আন্দোলন সংগ্রামকে ব্যাহত করবে বলে সকল জনগোষ্ঠী মনে করেন।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাকে এহেন অনৈতিক স্বেচ্ছাচারি ও সংগঠনের স্বার্থপরিপন্থী একক মনগড়া কমিটির সকল কার্যক্রম থেকে সরে যাওয়ার আহ্বান জানান।

পাশাপাশি সাহেবগঞ্জ সংগ্রাম কমিটির ন্যায় সংগত অধিকার আদায়ের আন্দোলনে জড়িত সকল ব্যক্তি প্রতিষ্ঠানসহ দেশ বিদেশের বিভিন্ন সংস্থাকে ফিলিমন বাস্কের গণবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা না করার অনুরোধ জানানো হয়।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image