আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নারী কেলেঙ্কারি অভিযোগে উত্তপ্ত হাবিপ্রবি, দুই হলে সংঘর্ষে আহত ১০+ • নীলফামারীতে এটিএম বুথ ডাকাতির ঘটনায় এরেস্ট দুইজন • গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল • রংপুরে শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জন আটক • জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা • নারী কেলেঙ্কারি অভিযোগে উত্তপ্ত হাবিপ্রবি, দুই হলে সংঘর্ষে আহত ১০+ • নীলফামারীতে এটিএম বুথ ডাকাতির ঘটনায় এরেস্ট দুইজন • গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল • রংপুরে শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জন আটক • জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 19 এপ্রিল, 2026

পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় জমি দখল, হুমকি-ধামকি ও আদালতের রায় অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জগদল বাজারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এরশাদ আলী। এসময় শামীম হোসেন ও শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, ১৬টি দাগে মোট ৭ একর ৮৭ শতক জমির মধ্যে তাদের অংশ রয়েছে ২ একর ৭ শতক। এর মধ্যে প্রায় ১ একর জমির ভেতর জগদল উচ্চ বিদ্যালয় জোরপূর্বক ৮০ শতক জমি দখল করে রেখেছে বলে অভিযোগ করা হয়। এছাড়া অবশিষ্ট জমিতে তাদের দখলে থাকা ২৪টি দোকানঘর দখলেরও চেষ্টা চলছে বলে দাবি করেন তারা।

তাদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সাবেক সভাপতি আব্দুল আলিম, জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হকসহ কয়েকজন ব্যক্তি অনৈতিক সুবিধা নিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।

ভুক্তভোগীরা আরও জানান, সংশ্লিষ্ট জমি নিয়ে তারা আদালতে রায় পেলেও তা বাস্তবায়ন করা হয়নি। এমনকি পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেনের উপস্থিতিতে জমি মাপজোখ করে তাদের অংশ বুঝিয়ে দেওয়ার পরও প্রতিপক্ষ তা মানছে না।

এছাড়া তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের এবং নানা ধরনের অপপ্রচার চালানোর অভিযোগও তোলা হয়। প্রতিনিয়ত হুমকি-ধামকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, তারা যেন নিজেদের জমিতে নির্বিঘ্নে বসবাস করতে পারেন এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image