আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

কাহারোলে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

সুকুমার রায়

সুকুমার রায় , কাহারোল , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 26 মার্চ, 2026

দিনাজপুরের কাহারোলে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৬তম (২৬শে মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি উদ্‌যাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে কাহারোল উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধ্য প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির পর উপজেলা প্রশাসন ও রাষ্ট্রের পক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন, কাহারোল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাহারোল উপজেলা বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, ইহা ছাড়া বিভিন্ন 

 সরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বে-সরকারী সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

এরপর সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমুহের ভবন ও বেসরকারি ভবন সমু হে বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

এ দিকে সকাল সাড়ে ৮টায় কাহারোল উপজেলা মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত  কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম। 

বিভিন্ন রকমের বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল থানা ভার-প্রাপ্ত ও সি শ্যামল বর্মন, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভাসহ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image