আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

সুকুমার রায়

সুকুমার রায় , কাহারোল , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 14 এপ্রিল, 2026

“নববর্ষে ঐকতান, গণতন্ত্রের পুনর্গঠন”—প্রতিপাদ্যে 
নানান বর্ণিল আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবের আমেজে দিনাজপুরের কাহারোলে  উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। “নববর্ষে ঐকতান, গণতন্ত্রের পুনর্গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোল উপজেলা  প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ বৈশাখী  শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উৎসবের আবহে মুখর হয়ে ওঠে পুরো কাহারোল উপজেলা পরিষদ।  উপজেলা পরিষদ  কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা সদরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। রঙিন পোশাক,  প্ল্যাকার্ড ও ব্যানারে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এই আনন্দযাত্রায়।
শোভা যাত্রা শেষে উপজেলা অডিটোরিয়াম হলে এক মনোঞ্জ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -১ (বীরগন্জ -কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে  আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃইফতেখার আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী সহ  
 উপজেলা  প্রশাসনের বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষকে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। তিনি  নতুন বছরে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image