মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল

গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৩২ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর
  • উপজেলা: গোবিন্দগঞ্জ
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে এক অঘোষিত ও আকস্মিক সফরে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

১৯ এপ্রিল রোববার বিকেলে মন্ত্রী কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই শালমারা গ্রামের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড.আহসান হাবীব ছানা মিয়ার বাসভবনে পৌঁছান।

বিজ্ঞাপন

সরকারের একজন শীর্ষপদস্থ ব্যক্তির এমন সহজ-সরল ও নিরহংকারী আগমনে পুরো গ্রামে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। পরিদর্শনকালে আইনমন্ত্রী অধ্যাপক ছানা মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। মন্ত্রীর এই আন্তরিক আচরণ ও তৃণমূলের মানুষের সঙ্গে মিশে যাওয়ায় উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। 

এ সময় মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান রানা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম