আজঃ বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২২ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির • সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির

মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 9 জানুয়ারী, 2026

দিনাজপুর পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল ভূ-গর্ভস্থ পাথর খনি 'মধ্যপাড়া' পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শনকালে তিনি খনির উৎপাদিত পাথর দেশের মেগা প্রকল্পগুলোতে ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা খনির ভূ-গর্ভস্থ ও উপরিভাগ পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ রেলওয়েতে মধ্যপাড়ার ৪০/৬০ মিলি পাথরের ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন।

এসময় উপস্থিত রেলওয়ের মহাপরিচালককে (ডিজি) দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি নদী শাসন কাজে খনির বোল্ডার পাথর ব্যবহারের বিষয়ে পানি সম্পদ উপদেষ্টার সাথে মুঠোফোনে আলোচনা করেন এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

খনি থেকে পাথর পরিবহন ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতে পার্বতীপুরের ভবানীপুর থেকে মধ্যপাড়া পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ জরাজীর্ণ রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশ দেন উপদেষ্টা।পরিদর্শনকালে উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৯৯৪ সালে যাত্রা শুরু করা মধ্যপাড়া পাথর খনি দীর্ঘ সময় লোকসানে থাকার পর ২০১৩ সালে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের

(জিটিসি) অধীনে উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায়। জিটিসির দক্ষ ব্যবস্থাপনায় বর্তমানে খনি থেকে দৈনিক প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে লাভজনক অবস্থায় থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই খনি।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।