মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান

লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান

Default Avatar

মোঃ রেজাউল করিম স্বাধীন , নবাবগঞ্জ , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর
  • উপজেলা: নবাবগঞ্জ
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের দিন। দীর্ঘ ১৬ বছর দেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমেই দেশের মানুষ তাদের সেই অধিকার পুনরায় ফিরে পাবে।

​শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​জনসভার শুরুতেই তারেক রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি আজ খুব ভালো আছি। বহু বছর পর আল্লাহর রহমতে নানির বাড়িতে এসেছি। নাতি হিসেবে নানিবাড়ির মানুষের কাছে আমার আবদার—আপনারা আমাকে ধানের শীষে ভোট দেবেন। এই এলাকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক।

বিজ্ঞাপন

​শুধু ভোট দেওয়াই শেষ লক্ষ্য নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের বড় লক্ষ্য হলো দেশ পুনর্গঠন। বিগত ১৬ বছরে যারা গণতন্ত্র রক্ষায় জীবন উৎসর্গ করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আজ এই মঞ্চের পাশে শহীদ পরিবারের সদস্যরা বসে আছেন। তাদের এই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখ ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

​অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে তিনি বলেন, ধানের শীষ যখনই ক্ষমতায় ছিল, তখনই দেশে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর প্রকৃত উন্নয়ন হয়েছে। আগামীতে সুযোগ পেলে নারীদের শিক্ষা এবং বেকারদের কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।


​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই জনসভাটি বিরামপুর ও আশপাশের উপজেলা থেকে আসা হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। জনসভা শুরু হওয়ার আগেই পুরো এলাকা লোকারণ্য হয়ে যায়।

​দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ​জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন ও সহসভাপতি খালেকুজ্জামান বাবু, দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-৩ আসনের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর হোসেন, ​দিনাজপুর-৪ আসনের প্রার্থী আক্তারুজ্জামান মিয়া,​ দিনাজপুর-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান।

​বক্তারা ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম