মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি

পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ  মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১১ এপ্রিল, ২০২৬, ৪:৩০ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর
  • উপজেলা: নবাবগঞ্জ
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ  থেকে চামুণ্ডা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি পাকাকরন কাজের শুভ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ  এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
আজ দুপুর ২টার দিকে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী হোসেন আলীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। 
বৃহত্তর দিনাজপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ১ কোটি ৪৮ লক্ষ ৭২ হাজার ১৪৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম