আজঃ রবিবার, ২৪ মে, ২০২৬ -এ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৭ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে খানসামায় দিনব্যাপী কর্মশালা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসুদ রানা

মাসুদ রানা , খানসামা , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 23 মে, 2026

দিনাজপুরের খানসামা উপজেলাতে উপজেলা পর্যায়ে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প–এর পৃষ্ঠপোষকতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আমানুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন থানার এস.আই এহতেশাম সার্বিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন, খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, এর সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে কীভাবে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে গ্রাম আদালতের আওতায় এনে সচেতন করা যায়—সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় আরও উল্লেখ করা হয়, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। এ লক্ষ্যে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন বক্তারা।

শেষে বক্তারা সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে এই সেবাকে আরও সহজলভ্য করে তুলতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image