আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া

আখতারুজ্জামান মিয়া হুইপ হওয়ায় খানসামাজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসুদ রানা

মাসুদ রানা , খানসামা , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 মার্চ, 2026

দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হওয়ায় দিনাজপুরের খানসামা উপজেলায় আনন্দঘন পরিবেশে মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকেরহাট দলীয় কার্যালয় থেকে প্রথম আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পাকেরহাটের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

একই সময়ে খানসামা বাজারের ইউনিয়ন কার্যালয় থেকেও পৃথক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা বিদ্যালয় মোড়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

এই কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সাঈয়েদ ইসলাম সেলিম বুলবুল, বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইয়াছিন আলী ও মেহরাজুল আলম সুফি, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক এবং উপজেলা তরুণ দলের আহ্বায়ক আবু রাশেদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখরিত হয়ে আনন্দ প্রকাশ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণের ফলে দিনাজপুর-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image