আজঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ -এ ১৭ চৈত্র ১৪৩২ - ১২ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বামনডাঙ্গা ফিলিং স্টেশনে সপ্তাহ পেরুলেও তেল বিতরণের কোন খবর নেই, বাইকারদের ভোগান্তি চরমে • হাইকোর্টের আদেশ অমান্য করে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে মূলহোতা • অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন • নবজাতকের হাত কেটে ও পা পুড়িয়ে অর্থ উপার্জনের অভিযোগ মাদকাসক্ত মায়ের বিরুদ্ধে • ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার • বামনডাঙ্গা ফিলিং স্টেশনে সপ্তাহ পেরুলেও তেল বিতরণের কোন খবর নেই, বাইকারদের ভোগান্তি চরমে • হাইকোর্টের আদেশ অমান্য করে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে মূলহোতা • অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন • নবজাতকের হাত কেটে ও পা পুড়িয়ে অর্থ উপার্জনের অভিযোগ মাদকাসক্ত মায়ের বিরুদ্ধে • ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের অপসারণ দাবিতে মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 30 মার্চ, 2026

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংবাদিক, সচেতন নাগরিক ও ভুক্তভোগী গ্রাহকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ব্যাংকে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করে আসছেন। এমনকি তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গেও অশোভন আচরণ করেন। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

বক্তারা বলেন, একজন সরকারি আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা যদি জনগণের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের সেবা নিশ্চিত করার পরিবর্তে এমন আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেনের অপসারণ এবং তার আচরণের তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এসময় স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image