আজঃ রবিবার, ৩১ মে, ২০২৬ -এ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ১৪ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

ঘোড়াঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাগর দাস গ্রেপ্তার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 অক্টোবর, 2025

দিনাজপুরের ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস আকাশ (২৭) কে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব-১। বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সাগর দাস ঘোড়াঘাট পৌরশহরের ঘাটপাড়া এলাকার বাসিন্দা। সাজা এড়াতে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ জানায়, ২০২১ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইন বিক্রির সময় সাগর দাসকে হাতেনাতে আটক করা হয়। ওই মামলায় তিনি তিন বছর কারাগারে থেকে জামিনে মুক্তি পান। পরে দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের মার্চে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড হয় তার। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের দায়িত্ব পায় ঘোড়াঘাট থানা পুলিশ। গত পাঁচ মাস ধরে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে র‌্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে সাগর দাসকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ভোরে তাকে থানায় আনা হয় এবং পরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image