আজঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ -এ ১০ বৈশাখ ১৪৩৩ - ৬ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• চিরিরবন্দরে অবৈধভাবে পেট্রোল মজুতের ঘটনায় জরিমানা ও তেল জব্দ। • এসএসসি পরীক্ষায় না বসা শিক্ষার্থী ইস্যুতে মুখ খুললেন সেই প্রধান শিক্ষক • ঘোড়াঘাটে দূটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক • প্রতিবেশী চাচার বাসায় কলেজ ছাত্রী ভাতিজির অনশন • ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা • চিরিরবন্দরে অবৈধভাবে পেট্রোল মজুতের ঘটনায় জরিমানা ও তেল জব্দ। • এসএসসি পরীক্ষায় না বসা শিক্ষার্থী ইস্যুতে মুখ খুললেন সেই প্রধান শিক্ষক • ঘোড়াঘাটে দূটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক • প্রতিবেশী চাচার বাসায় কলেজ ছাত্রী ভাতিজির অনশন • ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা

ঘোড়াঘাটে দূটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 23 এপ্রিল, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল খুলনা জেলার পাইকগাছা থানার বেতবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে। তিনি ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষি বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের অন্য যাত্রীরাও আহত হন। তবে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আলু ও ভুষিবোঝাই দুটি ট্রাকের দুর্ঘটনায় একজন মারা গেছেন। পুলিশ সার্বক্ষণিক ঘটনাস্থল তদারকি করছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image