সংসদে সরকার দলীয় হুইপ হলেন দিনাজপুর-৪ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
সোমবার (২ মার্চ) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ-সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
নেতাকর্মীদের আশা, তার নেতৃত্বে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন