আজঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ -এ ১০ আষাঢ় ১৪৩৩ - ৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

চিরিরবন্দরে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 6 মে, 2026

চিরিরবন্দরে 'কৃষিই সমৃদ্ধি' প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চিরিরবন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা । 

সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। 

কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। তারা কৃষকদের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মাটির গুণাগুণ রক্ষা, সঠিক সার প্রয়োগ এবং কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। দেশের কৃষিপণ্য বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মানসম্পন্ন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন জরুরি। 
কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন। 

সভায় কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানটি কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ,

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রায়হান আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা সুমব আকতার,চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) আহসান হাবীব,উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোমিনুল ইসলাম , উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য মেজবাউল ইসলাম , আব্দুল মতিন সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ,সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image