আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দিনাজপুরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

দিনাজপুরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 6 আগস্ট, 2026, 2:17 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 4:11 দুপুর
  • উপজেলা: চিরিরবন্দর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত ১০টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকায় অভিযান চালিয়ে মোঃ মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নশরতপুর (হঠাৎপাড়া) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী শিশুটি গত ২ আগস্ট দুপুরে বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত মহসিন তাকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে পাশের একটি বাড়ির ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে শিশুটির মা তাকে খুঁজে পেয়ে ঘটনাটি জানতে পারেন এবং দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওই দিনই শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। মামলাটির গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ গুরুতর সামাজিক অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image