মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বিরল সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

বিরল সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৬ আগস্ট, ২০২৬, ২:২০ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
  • উপজেলা: বিরল
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ আগস্ট ২০২৬ রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা বিওপি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৬/৭-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারা মানপাড়া এলাকায় মো. দুলাল হোসেন (৩৫)-কে আটক করা হয়। তিনি বিরল উপজেলার ভান্ডারা মানপাড়া গ্রামের বাসিন্দা।

এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম