মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৪ মার্চ, ২০২৬, ৫:৪৩ বিকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
  • উপজেলা: বিরল
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাত ২টা ৩০ মিনিটে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুংডুংগী বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩২৪/৮-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোবিন্দপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৩৮ হাজার টাকা।

বিজ্ঞাপন

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম