দিনাজপুর- ৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা
দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তার নির্বাচনী এলাকা ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১১ টা থেকে দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার কালুপুকুর, খোদাতপুর, দিঘীপাড়া, চেংগ্রাম ও নন্দনপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এরপর তিনি হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা, হরিহরপুর ও সাধুরিয়া এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগ ও পথসভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমাকে জনসেবার সুযোগ আপনাদের পাশে থেকে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ ও মন্দির সংস্কারসহ সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ পাবো।
এ সময় তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস ও উন্নয়নের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে। এদেশ ঐক্যের বাংলাদেশ, এদেশ সবার।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন