আজঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ -এ ২ চৈত্র ১৪৩২ - ২৭ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক • হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক

রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক

আপডেটঃ 13 মার্চ, 2026

রহমত ও মাগফিরাতের বরকতময় দুই দশক অতিক্রম করে মুসলিম উম্মাহ এখন রমজানের শেষ দশক চলছে, যা নাজাত বা জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক হিসেবে পরিচিত। ইসলামের দৃষ্টিতে এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কারণ এই সময়েই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আর এই মহিমান্বিত রাত লাভের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ।
রমজানের শেষ দশকে এতেকাফ করা রাসুলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এটি এমন এক ইবাদত, যার মাধ্যমে একজন মুমিন দুনিয়ার ব্যস্ততা ও পার্থিব আকর্ষণ থেকে নিজেকে দূরে সরিয়ে আল্লাহর ঘরে অবস্থান করে একান্তভাবে ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকেন। ফলে মানুষের হৃদয়ে আল্লাহভীতি বৃদ্ধি পায়, আত্মা পরিশুদ্ধ হয় এবং জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে নতুন উপলব্ধি জন্ম নেয়।

এতেকাফের অর্থ ও তাৎপর্য : এতেকাফ শব্দটি আরবি ‘আকফ’ ধাতু থেকে উদ্ভূত। ‘আকফ’ শব্দের অর্থ হলো অবস্থান করা, স্থির থাকা বা কোনো কিছুর সঙ্গে নিজেকে আবদ্ধ রাখা। শাব্দিক অর্থে এতেকাফ বলতে বোঝায়—কোনো স্থানে অবস্থান করা বা নিজেকে নিবিষ্ট রাখা। শরিয়তের পরিভাষায় এতেকাফ হলো—মহান আল্লাহর সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য পার্থিব কাজকর্ম ও ব্যস্ততা থেকে দূরে থেকে মসজিদে অবস্থান করা এবং ইবাদতে নিমগ্ন থাকা। এতেকাফ মূলত মানুষের আত্মিক প্রশিক্ষণের একটি মাধ্যম। এই ইবাদতের মাধ্যমে একজন মুসলিম দুনিয়ার কোলাহল থেকে দূরে গিয়ে আল্লাহর স্মরণে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করার সুযোগ লাভ করেন।


রাসুল (সা.)-এর জীবনে এতেকাফ : রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে নিয়মিত এতেকাফ করতেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের শেষ দশকে মসজিদে এতেকাফ করতেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ আমল অব্যাহত রেখেছেন। তাঁর ইন্তেকালের পর তাঁর স্ত্রীগণও এতেকাফ করেছেন। (সহিহ বুখারি: ১৯২২) এই হাদিস থেকে বোঝা যায় যে, এতেকাফ রাসুলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নত, যা মুসলিম জীবনে বিশেষ গুরুত্ব বহন করে।

এতেকাফের উদ্দেশ্য : এতেকাফের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা এবং লাইলাতুল কদরের ফজিলত অর্জনের চেষ্টা করা। রমজানের শেষ দশকে এতেকাফ করলে বেজোড় রাতগুলোর মধ্যে যেই রাতে লাইলাতুল কদর হোক না কেন, এতেকাফকারী সেই রাতের ইবাদতের মর্যাদা লাভ করতে পারেন। এতেকাফের মাধ্যমে মানুষ আত্মসমালোচনা করার সুযোগ পায়। নিজের জীবনের ভুল-ত্রুটি উপলব্ধি করে নতুনভাবে জীবন গড়ার সংকল্প গ্রহণ করতে পারে।
এতেকাফের ফজিলত : ইতেকাফের মাধ্যমে অসংখ্য নেকি অর্জন করা যায়। হাদিসে এতেকাফের বিশেষ মর্যাদা বর্ণনা করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন : যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতেকাফ করবে, তাকে দুটি হজ ও দুটি উমরার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। (শুয়াবুল ঈমান: ৩৬৮০)। আরেক হাদিসে এসেছে : যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করবে, আল্লাহ তার ও জাহান্নামের মাঝে তিনটি পরিখা সৃষ্টি করে দেবেন, যার প্রতিটির দূরত্ব পূর্ব-পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। (শুয়াবুল ঈমান: ৩৬৭৯)।

এতেকাফের শর্তসমূহ : ইতেকাফ সঠিকভাবে আদায় করার জন্য কিছু শর্ত রয়েছে : ১. শরিয়তের দৃষ্টিতে মসজিদ হিসেবে স্বীকৃত স্থানে এতেকাফ করতে হবে। ২. সুন্নত ও ওয়াজিব এতেকাফের জন্য রোজা রাখা আবশ্যক। ৩. অপবিত্রতা থেকে পবিত্র থাকা জরুরি। ৪. নারীদের ক্ষেত্রে মাসিক ও নেফাস থেকে পবিত্র থাকা শর্ত।
এতেকাফকারীর করণীয় : ইতেকাফ অবস্থায় একজন মুসলিমের উচিত। ফরজ, ওয়াজিব ও সুন্নত ইবাদত যথাযথভাবে আদায় করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। নফল নামাজ, জিকির ও দোয়ায় সময় ব্যয় করা। লাইলাতুল কদরের আশায় বেজোড় রাতগুলোতে বেশি ইবাদত করা। ইস্তিগফার, দরুদ শরিফ ও মাসনুন দোয়া পাঠ করা। একই সঙ্গে নিজের গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা, উম্মতের কল্যাণ কামনা করা এবং মানবজাতির শান্তি ও হেদায়েতের জন্য দোয়া করা উচিত।


এতেকাফকারীর বর্জনীয় বিষয় : ইতেকাফ অবস্থায় কিছু বিষয় থেকে বিশেষভাবে বিরত থাকতে হয়। যেমন : পরনিন্দা, মিথ্যা বলা ও চোগলখুরি। ঝগড়া-বিবাদ ও কাউকে কষ্ট দেওয়া। অহংকার, হিংসা ও বিদ্বেষ। অপ্রয়োজনীয় দুনিয়াবি কথাবার্তা। মসজিদে আড্ডা বা গল্পগুজব। এছাড়া মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে গুনাহের কাজে লিপ্ত হওয়া থেকেও বিরত থাকতে হবে। কারণ এতেকাফ মূলত ইবাদতের জন্য, ইবাদত নষ্ট করার জন্য নয়।
আত্মশুদ্ধির অনন্য সুযোগ : ইতেকাফ মানুষের আত্মিক উন্নয়ন ও আত্মশুদ্ধির একটি অনন্য মাধ্যম। মসজিদে অবস্থান করে একজন মুসলিম যখন আল্লাহর ইবাদতে সময় ব্যয় করেন, তখন তার হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা বৃদ্ধি পায়। দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমে যায় এবং আখিরাতমুখী জীবন গঠনের প্রেরণা জন্ম নেয়।

পরিশেষে বলতে চাই, রমজানের শেষ দশক মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি তওবা, ইবাদত এবং আত্মশুদ্ধির জন্য এক মহামূল্যবান সুযোগ। আর এই সুযোগকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর অন্যতম মাধ্যম হলো এতেকাফ। যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চান, লাইলাতুল কদরের মহিমা অর্জন করতে চান এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চান—তাদের জন্য এতেকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। তাই আমাদের উচিত রমজানের শেষ দশকে যথাসাধ্য এতেকাফ করার চেষ্টা করা এবং বেশি বেশি ইবাদত, দোয়া ও তওবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এতেকাফের গুরুত্ব উপলব্ধি করার তাওফিক দান করুন এবং এই মহিমান্বিত ইবাদত পালনের সুযোগ দান করুন। আমিন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image