আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 24 জুলাই, 2026

সনাতন ধর্মসভা, অগ্নিহোত্র হোমযজ্ঞ, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহা হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঠাকুরগাঁওয়ের আয়োজনে সদর পৌর শহরের গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকায় জগন্নাথ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসকন-বাংলাদেশের সহ-সভাপতি ও ঠাকুরগাঁও ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, গড়েয়া ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ কংসহন্ত দাস ব্রহ্মচারী, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা সভাপতি জয় মহন্ত অলকসহ অন্যান্যরা।

পরে জগন্নাথ মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে উল্টো রথযাত্রা শেষ হয়।

এর আগে রথযাত্রা উৎসব উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে শুরু হয় পূজা-অর্চনা। সেখানে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এছাড়াও দুপুরে ঠাকুরগাঁও সদর পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির ও রাম মন্দির থেকে দুটি আলাদা আলাদা রথ বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image