আজঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬ -এ ১১ শ্রাবণ ১৪৩৩ - ১০ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে কেয়ারার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সভা অনুষ্ঠিত • অথৈ জলের মিতালি: তেনাছিড়া বিল এখন রূপকথার এক টুকরো সমুদ্র • বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ • ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত • সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব • দিনাজপুরে কেয়ারার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সভা অনুষ্ঠিত • অথৈ জলের মিতালি: তেনাছিড়া বিল এখন রূপকথার এক টুকরো সমুদ্র • বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ • ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত • সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

নীলফামারীতে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 6 সেপ্টেম্বর, 2025

নীলফামারীতে কৃষি আধুনিকীকরণের অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার (ধানের চারা রোপণ যন্ত্র), রিপার (ফসল কাটার যন্ত্র) ও পাওয়ার স্প্রে (কীটনাশক স্প্রে করার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব মো. শাহিনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী পরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাকির হোসেন এবং জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম-সচিব মো. শাহিনুর রহমান বলেন, “আপনারা দেখেন সরকার আপনাদের নিয়ে কত চিন্তা করে। কৃষি আধুনিকীকরণের জন্য বিনামূল্যে এসব মেশিন প্রদান করছে। যন্ত্রগুলো শ্রমিক সংকট মোকাবিলা, খরচ সাশ্রয় এবং কম সময়ে অধিক কাজ সম্পন্ন করতে কৃষকদের সহায়তা করবে।”

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫টি রিপার ও ২৫টি পাওয়ার স্প্রে মেশিন উপজেলার ১৫টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image