আজঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ -এ ১৩ শ্রাবণ ১৪৩৩ - ১২ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• তারাগঞ্জে শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারে শিক্ষার্থী • জমি ক্রেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই উদ্ধার ২০ হারানো মোবাইল, ফেরত পেলেন প্রকৃত মালিকরা • আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা • ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা • তারাগঞ্জে শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারে শিক্ষার্থী • জমি ক্রেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই উদ্ধার ২০ হারানো মোবাইল, ফেরত পেলেন প্রকৃত মালিকরা • আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা • ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

নীলফামারী-০১ আসনে জোটের ঐক্যে জেলা বিএনপির কঠোর নির্দেশনা : মাঠে নামছেন নেতাকর্মীরা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মোঃ বাদশা প্রামানিক , 102 , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 23 জানুয়ারী, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে রাজনৈতিক সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের ডাক দিয়েছে নীলফামারী জেলা বিএনপি। নির্বাচনি ময়দানে জোটগত শক্তি প্রদর্শনের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতা ও জোট প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর পক্ষে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

​বুধবার (২২ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক আদেশ জারি করা হয়।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহত্তর লক্ষ্য অর্জনে আসন্ন নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী-০১ আসনে জোটের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

​জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জোটের বৃহত্তর স্বার্থ ব্যক্তি বা দলীয় ছোটোখাটো মতপার্থক্যর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

ব্যক্তিগত মান-অভিমান ভুলে সব স্তরের নেতাকর্মীকে ‘খেজুর গাছ’ প্রতীকের পক্ষে একযোগে কাজ করতে হবে। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশে ​বিজয় নিশ্চিতের লক্ষ্য, জোটের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে ডোমার ও ডিমলার প্রতিটি ইউনিটকে নির্বাচনি কার্যক্রম জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা বিএনপির এই প্রকাশ্য অবস্থান ও কঠোর নির্দেশনা ডোমার-ডিমলা আসনের নির্বাচনি আমেজকে আরও চাঙ্গা করে তুলেছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝে এই বার্তা একটি শক্তিশালী সাংগঠনিক সংহতি তৈরি করবে, যা জোট প্রার্থীর জয়ের পথকে সুগম করতে পারে।

​বিজয় নিশ্চিত করতে এবং জোটের হাতকে শক্তিশালী করতে নীলফামারী জেলা বিএনপির এই ‘ঐক্যবদ্ধ বার্তা’ এখন তৃণমূলের মূল চালিকাশক্তি।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image