আজঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ -এ ১৩ শ্রাবণ ১৪৩৩ - ১২ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• তারাগঞ্জে শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারে শিক্ষার্থী • জমি ক্রেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই উদ্ধার ২০ হারানো মোবাইল, ফেরত পেলেন প্রকৃত মালিকরা • আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা • ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা • তারাগঞ্জে শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারে শিক্ষার্থী • জমি ক্রেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই উদ্ধার ২০ হারানো মোবাইল, ফেরত পেলেন প্রকৃত মালিকরা • আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা • ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

ডিমলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মোঃ বাদশা প্রামানিক , 102 , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 11 জানুয়ারী, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে নীলফামারীর ডিমলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

​শনিবার (১০ জানুয়ারি) এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির এবং নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ ইমাম মোশারফ। 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লাগানো অপ্রয়োজনীয় ও অবৈধ ব্যানার-পোস্টার তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়। অভিযানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের নির্বাচনের নিয়মকানুন ও গণভোট সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। সকলকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

​এই অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ডিমলা উপজেলায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি নিশ্চিত করতে প্রশাসনের এই ধরনের অভিযান ও নিয়মিত তদারকি আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image